১১ নভেম্বর ১৯৭৩ দিল্লিতে প্রদত্ত শ্রীমদ্ভাগবত (১/২/৫-৬) নং শ্লোকের প্রদত্ত প্রবচন
জীবনের দুর্বিষহতা কমাতে আর আনন্দ উপভোগ বাড়াতেই মানুষের বেঁচে থাকার সংগ্রাম
কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ
আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা ও আচার্য
প্রদত্ত ভাষণের বঙ্গানুবাদ
স বৈ পুংসা পরো ধর্মো যতো ভক্তিরধোক্ষজে।
অহৈতুক্যপ্রতিহতা যয়াত্মা সুপ্রসীদতি ॥
যয়াত্মা সুপ্রসীদতি। প্রত্যেকেই সুখের সন্ধানে ছুটে চলছে। আত্যন্তিক দুঃখনিবৃত্তিঃ। জীবনের দুর্বিষহতা কমাতে আর আনন্দ উপভোগ বাড়াতেই মানুষের বেঁচে থাকার সংগ্রাম। আমরা জীবাত্মা, সকলেই শ্রীভগবানের অবিচ্ছেদ্য অংশ। মমৈবাংশো জীবভূতঃ। সমস্ত জীবমাত্রই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ বিশেষ। যখন আমরা শ্রীকৃষ্ণের কথা বলি, তখন ভগবানকেই বুঝি।